অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৫
দাখিল সপ্তম শ্রেণি।
বাংলা
[ দ্রষ্টব্য: বাম পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]
সময়- ৩ ঘণ্টা পূর্ণমান- ১০০
১।আরিফুল হক একজন কবি। শব্দ, ছন্দ আর নানা রকম রঙিন স্বপ্নের জাল বুনে তিনি কবিতা লেখেন। ছোটোবেলা থেকেই তিনি কবিতা পড়তেন আর ভালোবাসতেন প্রকৃতিকে। ছোটোবেলায় দেখা নানা প্রকৃতির ছবি তাঁর মনের মধ্যে ভেসে ওঠে। এগুলোই শব্দের মাধ্যমে ছন্দের আকারে কবিতা হয়ে বের হয়ে আসে। তিনি প্রতিনিয়ত নানা রকম শব্দ নিয়ে খেলেন।
(ক) কবিতার জন্য কী দরকার?
(খ) কবিতায় আমরা অনেক কিছু কীভাবে বলতে পারি?
(গ) 'শব্দ থেকে কবিতা' প্রবন্ধে উল্লিখিত কবিদের বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের আরিফুল হকের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
(ঘ) 'উদ্দীপকের আরিফুল হক ছোটোবেলায় যা করেছেন প্রবন্ধের লেখক ছোটোদের ঠিক এ কাজগুলোই করতে বলেছেন।'- উক্তিটির সত্যতা যাচাই কর।
২।গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
(ক) হযরত আবদুল কাদির জিলানি (র.) কত বছর বেঁচেছিলেন?
(খ) 'এমনি এক অন্ধকার যুগের কথা বলছি'- বুঝিয়ে দাও।
(গ) উদ্দীপকের সাথে 'হযরত আবদুল কাদির জিলানি (র.)' রচনার সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের মহানবি (স.)-এর চরিত্রের প্রতিচ্ছবিই ফুটে উঠেছে হযরত আবদুল কাদির জিলানি (র.)-এর চরিত্রে।-মন্তব্যটি বিশ্লেষণ কর।
৩। নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব-বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবীরের মা। তিনি স্বামীকে বোঝান- বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে।
বারো বছর আগের ছোট আবীর আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা-মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন- 'সাহেব, আবীর বাবার জন্য আমার সব রক্ত নেন, আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না।'
(ক) কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল?
(খ) 'আমিতো সওদা করিতে আসি না।'- কথাটি বুঝিয়ে লেখ।
(গ) উদ্দীপক-১ অংশে 'কাবুলিওয়ালা' গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে- ব্যাখ্যা কর।
(ঘ) 'উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে।' বিশ্লেষণ কর।
৪।সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তি বাবা-মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। একুশে ফেব্রুয়ারিতে বাবা-মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহিদ মিনারে। বাবা-মায়ের সাথে সেও ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষাশহিদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির।
ক. ১৯৭১ সালে কাজল মামা কোথায় পড়ত?
খ. 'যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ' উক্তিটি বুঝিয়ে লেখ।
গ. অস্ত্র ও প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. "উদ্দীপকে প্রতিফলিত দিকটি 'পিতৃপুরুষের গল্প' গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না।"- উক্তিটির
৫।এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তাঁর ছেলে কারণে-অকারণে বাড়ির কাজের লোক, আশপাশের খেটেখাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছতাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের আজ তুচ্ছজ্ঞান করছ- সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি।
(ক) 'কুলি-মজুর' কবিতায় রেলপথে কোনটি চলে?
(খ) 'শুধিতে হইবে ঋণ'- কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে 'কুলি-মজুর' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে- ব্যাখ্যা কর।
(ঘ) "চেয়ারম্যান সাহেবের মনোভাব 'কুলি-মজুর' কবিতার মূলভাবেরই প্রতিফলন"- বিশ্লেষণ কর।
৬। আরিফের বাবা একজন পুলিশ অফিসার। এ বছর তার বাবা বদলি হয়ে কুড়িগ্রাম যায়। আরিফ তার দাদির সাথে গ্রামের বাড়িতেই থেকে গেছে। সে তার গ্রাম, গ্রামের মানুষ ছেড়ে নতুন জায়গায় যেতে চায় না। নতুন নতুন মানুষ তার ভালো লাগে না।
(ক) ভাটার টানে কী চলে?
(খ) 'নতুন নতুন পশু কত/বেড়ায় দলে দলে' বুঝিয়ে লেখ।
(গ) উদ্দীপকের আরিফের সাথে 'নতুন দেশ' কবিতার বৈসাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে 'নতুন দেশ' কবিতার সম্পূর্ণ বিপরীত ভাবনার প্রকাশ ঘটেছে। মন্তব্যটি যাচাই কর।
0 Comments